
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র- ছাত্রীদের ফোরাম রাবিয়ান সিরাজগঞ্জের আয়োজনে পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সিরাজগঞ্জ সরকারী কলেজ মাঠ হতে এক বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে শেখ কামাল অডিটোরিয়ামে এসে শেষ হয়। এরপর অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাদের বিশ্ববিদ্যালয়েন নানা স্মৃতি চারন করতে থাকেন। রাবিয়ান সিরাজগঞ্জ এর সদস্য নিলুফার ইয়াসমিন ও গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় রাবিয়ার সিরাজগঞ্জের আহব্বায়ক রনেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে স্মৃতি চারণ আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফললে খোদা মো: নাজির।
পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্দুর রহমান, সিরাজগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ টিএম সোহেল, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, গনস্বাস্থ্যের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম শিশির, রাবিয়ান সাইফুল ইসলাম বাচ্চু, সুলতান মাহমুদ, আখতারুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল আজিজ, কামরুল হাসান, সাজেদুল করিম, আলপনা বৌমিক সহ আরো অনেকে। অধিবেশনে রাবিয়ান সিরাজগঞ্জের কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে বরেন্দ্রনাথ মন্ডলকে সভাপতি ও সুলতান মাহমুদকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। পরে সাংকৃতি অনুষ্ঠনের মধ্যে দিয়ে রাবিয়ান সিরাজগঞ্জের অনুষ্ঠান শেষ হয়।

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ