প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২২, ৪:৫৪ পি.এম
নেপালের প্রতিনিধি দলের চিলাহাটি রেলওয়ে স্টেশন পরিদর্শন

মোঃরিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ বাংলাদেশের সাথে বানিজ্য সম্প্রসারণ ও একই সাথে খরচ কমাতে চিলাহাটি থেকে মংলা পর্যন্ত রেলপথ ব্যবহার করতে চায় ভূটান। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে ভূটানের একটি সরকারি প্রতিনিধি দল বাংলাদেশ-ভুটান বানিজ্যিক রুট পরিদর্শনের অংশ হিসাবে এডিবির একজন বিশেষজ্ঞকে সাথে নিয়ে চিলাহাটি রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এসময় নির্মানাধীন আইকনিক রেল ভবন, লুপ লাইনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।
এসময় ভুটানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত কূটনৈতিক বিভাগেন প্রধান শেরিং লাদেন (Tshering Lhadn), বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান কারমা সোযার (Karma Tshosar), ভুটান চেম্বার অব কমার্স ও ইন্ড্রাস্টিজের ভাইস চেয়ারম্যান কমল প্রধানসহ বাংলাদেশ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । এর আগে রেলের উধ্বতন কর্মকর্তাদের সাথে তারা একটি বৈঠক করেন। পরিদর্শন শেষে ভূটান প্রতিনিধি দলের পক্ষে সফরে আসা এডিবি কনসালট্যান্ট জানান, এই রেলপথ ব্যবহার করা গেলে মংলা বন্দরে সহজে বানিজ্যের সুযোগ তৈরি হবে। আর চিলাহাটি স্থলবন্দর চালু করা গেলে বাড়বে বানিজ্যের ক্ষেত্র ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.