
মারুফ বিল্লাহ রুবেল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)-৬ সদস্যরা গোপন সংবাদ পেয়ে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল উদ্ধার করেছে। রবিবার ০৬ নভেম্বর রাত ৯টার দিকে র্যাব-৬, সিপিসি-১ কোম্পানী কমন্ডার মেজর মোঃ গালিব হোসেনের নেতৃত্বে সদস্যরা উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী ব্রীজ সংলগ্ন দিন মোহাম্মাদের নির্মানাধীন দোকানের পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করে। তবে, এসময় কাউকে আটক করতে পারেনি র্যাব সদস্যরা।
র্যাব-৬ কোম্পানী কমন্ডার মেজর মোঃ গালিব হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বস্তার মধ্যে লুকানো ককটেলগুলো উদ্ধার করে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলা হয়েছে।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল