
দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঁইয়া উপজেলা রাজাপুর ইউনিয়নে অভিযান পরিচালনায় গাঁজাসহ সুমন (৪৫)কে গ্রেফতার করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। সোমবার সকাল সাড়ে আটটার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পূর্ব থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া’র উপস্থিতিতে সার্বিক তত্ত্বাবধানে এবং দাগনভূঞা থানার পুলিশ ফোর্স ও আনসার ও ভিডিপি বাহিনী সদস্যের সমন্বয়ে উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঐ গ্রামের একটি বাড়ি থেকে তল্লাশী করে একটি পলিথিনে রক্ষিত প্রায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং অভিযুক্ত আসামী সুমনকে (৪৫) গ্রেফতার করা হয়। বিক্রয়ের উদ্দেশ্যে নিজ ঘরে গাঁজা সংরক্ষণ করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আসামী সুমনকে তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এতে টাস্কফোর্স অভিযানে সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক মো. মোজাম্মেল হক এবং দাগনভূঞা থানার এসআই মো. আরিফ। এ সময় মাদকবিরোধী পথসভা করা হয় এবং এলাকাবাসীকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করা হয়।
অপরদিকে তিন বছর ছয় মাস সাজাপ্রাপ্ত পলাতক আসামী ৬ নভেম্বর রাত দেড়টার সময়ে কোরাইশ মুন্সি এলাকায় অভিযান পরিচালনা করে জিআর -৮৪/১৪ এর অন্যতম আসামী সামছু (২৭)কে গ্রেফতার করে দাগনভূইয়া থানার পুলিশ। উভয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মো. হাসান ইমাম।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান