
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ এলাকায় বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। রোববার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের উল্লাপাড়া উপজেলাধীন দবিরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস বাসের সাথে বিপরীতগামী একটি গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আহতদের মধ্যে একজন বাসের যাত্রী ও বাকি চারজন গরুবাহী নসিমনে ছিলেন। আহত ও নিহতদের নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া