প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২২, ৬:৪৯ পি.এম
আলফাডাঙ্গায় যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বাদ আছর হতে মধ্যরাত পর্যন্ত উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বুড়াইচ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাব (পান্নু) মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং আসন্ন ২৯ ডিসেম্বর আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না।
এসময় হেলেঞ্চা বাজার জামে মসজিদের খতিব মুহাম্মাদ রাইসুল ইসলামের পরিচালনায় পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন, ঠাকুরগাঁও থেকে আগত সাবেক পুলিশ কর্মকর্তা ও নব-মুসলিম মাওলানা আব্দুর রহমান জামী, বি.বাড়িয়া ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মুনঈম খান আনসারী, কাশিয়ানীর মাজড়া এম ইউ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এম এ হাসিব কাসেমী প্রমুখ।
সবশেষে মধ্যরাতে আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.