
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার পৌরসভা শাখা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে নুরজাহান আক্তারকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল শনিবার (০৫ নভেম্ববর) দুপুরে বাসাইল পৌরসভার হল রুমে সর্বসম্মতিক্রমে তাদের নাম ঘোষণা করা হয়। ১৫ সদস্য বিশিষ্ট কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, উপজলা আওয়ামী লীগ ছাত্র নেতা সরকার মোহাম্মদ আরিফ, প্যানেল মেয়র বাবুল আহমেদ, কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মির্জা মোশারফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া