
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে নাশকতার মামলায় বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে এনায়েতপুর থানা পুলিশ। শনিবার (০৫ নভেম্বর) দুপুরে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার (০৪ নভেম্বর) রাতে জেলার এনায়েতপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক বিজয় (৩২), থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন (৪৫), যুগ্ম আহবায়ক রঞ্জু (৪০), থানা বিএনপি নেতা শামসুল (৪৫), মনসুর আলী (৩৮), খুকনী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মজনু (৪৫) ও সেলিম (৫০), থানা জামায়াত নেতা ইদ্রিস আলম (৪০) ও আব্দুল্লাহ (৩২)।
(ওসি) আনিসুর রহমান আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ২০১৮ সালে দায়ের করা একটি মামলার ওয়ারেন্ট ছিল। শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার