প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২২, ৩:৩২ পি.এম
পাবনায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাউজ আলী, পাবনা: পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (০৫ নভেম্বর) সকাল সাতটার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার শ্যামল ঘোষের ছেলে সুমন ঘোষ (২৬) ও একই মহল্লার নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭)। নিহতরা ঈশ্বরদী উপজেলার কালিকাপুরে একটি বেসরকারি কোম্পানীতে চাকরী করতেন বলে নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ সান্যাল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আশিস সান্যাল জানান, ঘটনার সময় একটি মোটরসাইকেলে ওই দুইজন পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি খামার মোড় পার হওয়ার সময়ে কোন যাত্রীবাহী বাস বা পণ্যবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই সুমন ঘোষ মারা যায়। আহতবস্থায় আরিফুল ইসলামকে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ঘটনা অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.