
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৌর এলাকায় রেল ইয়ার্ডে ট্রেনে কাটাপড়ে সুফুরা বেওয়া (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২ নভেম্বর) রাতে ৮টার দিকে পৌর এলাকার রেল ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।নিহত সুফুরা পৌর মহল্লার রেলওয়ে কলোনীর মৃত বজলুর রহমানের স্ত্রী। নিহতের বড় ছেলে আলামিন শেখ বলেন, আমার মা বুধবার রাত ৮ টার দিকে ইয়ার্ডের রেল লাইন পার হচ্ছিল। এসময় ইশ্বরদী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আর বলেন, আমার মা কানে কম শুনতেন। বাংলাদেশ রেলওয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশিদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার