
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আবাসিক হলসমূহের বিভিন্ন স্থানে ৩৪ টি ক্লোসড সার্কিট (সিসি) ক্যামেরা লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,আবাসিক হলসমূহের মধ্যে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল, কাজী নজরুল ইসলাম হল, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে ৮টি করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুরাতন ভবনে ১০টি সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। ক্যামেরা নজরদারি করার জন্য প্রতিটি হলে ৪৩ ইঞ্চি টিভি দেওয়া হচ্ছে এবং এর সাথে ২ টেরাবাইট মেমোরি হচ্ছে যা ৫০ দিন ব্যাকাপ দিবে।
হলগুলোকে সিসিটিভির আওতায় আনায় স্বস্তি প্রকাশ করে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, হলে অনেক সময় মারামারি ও চুরির ঘটনা ঘটে। সিসিটিভি না থাকায় অপরাধীদের শনাক্ত করা যায় না। এখন কোন ধরনের অপরাধ হলে সিসিটিভি দেখে অপরাধীকে শনাক্ত করতে পারবে এবং অপরাধীরাও অপরাধ করা থেকে দূরে থাকবে।এই বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করার জন্য, আবাসিক হলগুলো সহ শহিদ মিনার, ক্যাফেটেরিয়াতে সিসি টিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ গ্রহণ করেছি।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছি। এর ফলে কোন অপরাধ সংঘটিত হলে আমরা অপরাধীকে অতিদ্রুত শনাক্ত করতে পারবো। আমরা এবার হলগুলোতে সিসিটিভি লাগাচ্ছি, আমাদের পরিকল্পনা আছে পুরো বিশ্ববিদ্যালয়কে সিসিটিভির আওতায় নিয়ে আসা।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার