প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৭:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২২, ১২:০৫ পি.এম
জামালপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

রবিউল হাসান লায়ন: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগেরসহ সভাপতি মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান মুকুল, এম এম মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক ধন মিয়া, শরিফ চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ও সভাপতি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। স্থানীয় একটি মহল ঈর্ষান্বিত হয়ে শিক্ষক ও সভাপতির নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এতে করে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। মানববন্ধনে এসব অপপ্রচার কারীদের শাস্তিসহ বিদ্যালয়ের সম্মান অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন অভিভাবক ও স্থানীয়রা।
পরে বিদ্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল হয়ে হাতিভাঙ্গা বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে শেষ হয়।
জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হাতিভাঙ্গা ইউনিয়নের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে ১৯৬৮ সালে স্থানীয় কয়েকজন ব্যক্তি নিজেদের জমি টাকা আর শ্রম দিয়ে হাতিভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকার মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে সনামধন্য এই বিদ্যালয়টি। এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সাত শতাধিক শিক্ষার্থী, ১৫ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী রয়েছে। শিক্ষার ক্ষেত্রে আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় সীমান্তবর্তী এলাকার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সীকৃতি লাভ করেছে।
২০১১ সাল থেকে বিদ্যালয়টি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন স্থানীয় হাফিজুর রহমান চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় এই বিদ্যালয়ের বেশ কিছু উন্নয়ন সাধিত হয়েছে এবং সরকারি সকল নিয়মনীতি আইন মেনে এই বিদ্যালয়ের কর্মকান্ড পরিচালিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে সমন্বয় করে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনা করে থাকেন বলে জানা গেছে। তবে সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান এবং ম্যানেজিং কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরীর নামে বিদ্যালয়সহ তাদের সম্মানহানীকর অপপ্রচার চালাচ্ছে স্থানীয় কতিপয় কুচক্রিমহল। অপপ্রচার বন্ধ এবং অপপ্রচারকারীদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.