প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২২, ১১:৫৫ এ.এম
দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম(বার), পিপিএম এর দিকনির্দেশনায় এক সপ্তাহব্যাপী বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্স চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ০৩.১১.২০২২ তারিখ বেলা ১:০০ ঘটিকায় দক্ষতা উন্নয়ন কোর্স ৭ম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
পুলিশ সুপার দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সফলতা ও দক্ষতার সাথে প্রশিক্ষণ সমাপ্ত করায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। দক্ষতা উন্নয়ন কোর্স ৭ম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আব্দুল বারেক, আরওআই, রিজার্ভ অফিস, আমিনুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, জুলহাস মাহমুদ, আরও-১, রিজার্ভ অফিস, চুয়াডাঙ্গাসহ দক্ষতা উন্নয়ন কোর্সের প্রশিক্ষকগণ ও প্রশিক্ষণে অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.