প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২২, ৪:৫৪ পি.এম
ডোমারে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে কলেজ ছাত্রীর অবস্থান

মোঃরিমন চৌধুরী ,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: দীর্ঘ চার বছরের প্রেমের পর এবার বিয়ের দাবীতে ৩ দিন থেকে প্রেমিক জুয়েলের বাড়ীতে অবস্থান নিয়েছে কলেজ ছাত্রী এক প্রেমিকা। নীলফামারীর ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনা পাড়ার এলাকার ১৮ বছর বয়সী প্রেমিকা পার্শ্ববতর্ী পৌরসভার উদয়ন পাড়া এলাকার কাপড় ব্যবসায়ী আতাউর রহমানের ছেলে প্রেমিক জুয়েল রহমান(২৪) এর বাড়ীতে গত ৩০ অক্টোবর রাত থেকে অবস্থান করছেন। এদিকে প্রেমিকা বাড়ীতে আসার খবর পেয়ে প্রেমিক জুয়েল রহমান বাড়ী থেকে পালিয়ে যায়।
এরপর মেয়েটি রাতে প্রেমিকের বাড়ীর ভিতরে অবস্থান নিলে জুয়েলের পরিবারের লোকজন মেয়েটিকে মারধর করে বাড়ীর বাইরে বের করে দিয়ে বাড়ীতে তালা লাগিয়ে তারাও স্টকে পরেন। এনিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলছেন একটি মহল টাকা নিয়ে মেয়েটিকে বাড়ী থেকে বের করে দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। প্রেমিক জুয়েলের বাড়ীতে কেউ না থাকায় শীতের রাতে মেয়েটি অসুস্থ্য হয়ে পরলে মহিলা কাউন্সিলর নাছিমা আক্তার তার বাড়ীতে নিয়ে যায়।
বুধবার (২ নভেম্বর) সকালে বিয়ের দাবীতে অবস্থানরত প্রেমিকার সাথে কথা হলে তিনি জানান,দীর্ঘ চার বছর ধরে জুয়েল রহমানের সাথে তার প্রেমের সম্পর্ক চলছে। তার সাথে আমার একাধীকবার শারীরিক সম্পর্ক হয়। এক বছর পূর্বে আমি গর্ভপাত ঘটিয়েছে। জুয়েল বিয়ের আশ্বাসে আমার গর্ভের সন্তান নষ্ট করে। কিছুদিন ধরে আমি তাকে বিয়ে করার জন্যে বললে, সে কাল ক্ষেপণ করে। কিছুদিন পূর্বে জুয়েলের পরিবার তাকে বিয়ে দিতে মেয়ে দেখতে শুরু করে। আমাকে বিয়ে করার কথা জুয়েলের পরিবারকে জানাতে আসলে, সে বাড়ী থেকে পালিয়ে যায়। তাই আমি তার বাড়ীতে বিয়ের দাবীতে অবস্থান নিয়েছি। জুয়েল আমাকে বিয়ে না করলে আমি এখানেই আত্মহত্যা করবো।
এব্যাপারে প্রেমিক জুয়েলের মুঠোফোনে একাধীকবার যোগযোগ করা হলেও ফোন বন্ধ থাকায় কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে জুয়েলের বাবা আতাউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন,মেয়েটি মামলা করলে করুক। আমাদেরতো আর ফাঁসি হবেনা। যে প্রেম করেছে তার সাথে সে বিয়েতে বসুক। ডোমার থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মাসুদ করিম ঘটনাটি শুনেছি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.