
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামের মুরুব্বি বৃহত্তর সাদেকপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক হাজী মো. জয়নাল আবেদীন মেম্বার আর নেই। -ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
সবাইকে কাদিঁয়ে আজ সোমবার ভোর চার টার দিকে (বার্ধক্যজনিত কারণে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৯০ বছর। এছাড়াও তিনি ৫ কন্যা ও ২ ছেলে সন্তানের জনক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
যার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যে শোকে স্তব্ধ গ্রামবাসী, এই মৃত্যু সংবাদই যেন চারপাশের বাতাস ভারী হয়ে ওঠছে যে শোক সইবার মত নয়। পল্লী শক্তি বার্তা পরিবার ও ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস কিশোরগঞ্জ জেলা শাখাসহ ভৈরব ৯৪ ব্যাচের বন্ধুগণ সমবেদনা জ্ঞাপন সহ সকলের নিকট দোয়া কামনা করেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান