প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২২, ৩:৫৮ পি.এম
আলফাডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ 'কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র' এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় 'কমিউনিটি পুলিশিং ডে' পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গা থানা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়। র্যালিটি সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে থানা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাধারণ জনগণ ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করণের মাধ্যমে সমাজের অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নির্মূল, নারীর প্রতি সহিংসতা, নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, ধর্ষক ইভটিজার-কে সামাজিকভাবে বয়কটসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
কর্মসূচিতে আলফাডাঙ্গা থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মনিরুল হক সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) সার্কেল সুমন কর, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে অধিক গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার 'কমিউনিটি পুলিশিং ডে' পালিত হয়ে আসছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.