
কুড়িগ্রাম প্রতিনিধি: ‘কমিউনিটি পুলিশিয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। গতকাল (২৯ অক্টোবর)শনিবার সকালের দিকে থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে রৌমারী থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম কুড়িগ্রাম এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি (ভার:), উপজেলা নির্বাহী অফিসার পূবণ আকতার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য হারুনর রশিদ হারুন, ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, রৌমারী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামিউল ইসলাম জীবন, ইউপি চেয়্ারম্যান নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার, ৬টি ইউনিয়নের পুলিশিং কমিটিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার