
কুড়িগ্রাম প্রতিনিধি: বসতবাড়ি হারানোর আশঙ্কায় সংবাদ সম্মেলন করেছেন একটি অসহায় পরিবার। গত কাল শুক্রবার( ২৮ অক্টোবর)বিকালের দিকে তার নিজ বাসস্থানে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বলেন রাজিবপুর উপজেলার মহনগঞ্জ ইউনিয়নের তাহের আলী গং মান্নান ক্রয়সূত্রে নিজ নামীয় জমির উপর দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন ৫টি পরিবার। কিছুদিন থেকে জামায়াতের সুরা সদস্য ও ভুমিদস্যু সামছুল আলম অংশিদার হিসেবে দাবী করছেন।
এতে সামছুল আলম কোন ফায়দা করতে না পারায় রাজিবপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার সাথে যোগসাজসে অর্থের বিনিময় ওই ৫টি পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেন এবং বসতবাড়ি থেকে উচ্ছেদের পায়তারা করেন। পরিবারগুলো দির্বি তাদের জায়গায় বসবাসরত অবস্থায় থাকলেও প্রশাসনের অসাদু কর্মকর্তাগণ তার প্রতিবেদনে লেখছেন সেখানে কোন বসতবাড়ি নেই। ফলে গত কয়েকদিন থেকে ভূমিদস্যু সামছুল আলমের পেটুয়া বাহিনী লাঠিসোঠা নিয়ে ওই ওসহায় পরিবারের বাড়িতে মহড়াসহ নানা্ ভাবে হুমকি দিচ্ছেন। পরিবারটি তাদের সম্পদ ও জানমালের নিরাপত্তার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান