
মোস্তাফিজুর, নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় ঘাটে নৌকা রাখা নিয়ে দ্বন্দের জেরে জালাল উদ্দিন বাগ(৭৪) নামে এক বীর মুক্তিযোদ্ধা সহ তার পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে জখম করেছে প্রতিক্ষরা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন বাগ ওই গ্রামের মৃত হুজুর হাজীর ছেলে। আর আহত অপরজনরা হলেন, মুক্তিযোদ্ধার ছেলে রেজাউল করিম রিপন (৪৫) ও ভাতিজা মোঃ মহসিন আলী।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ আকবর আলী জানান, ঘাটে নৌকা রাখা নিয়ে বুধবার (২৬ অক্টোবর) বিকেলে প্রতিবেশী আকছেদ আলীর ছেলে সোহাগ, সবুজ ও তপুর সঙ্গে মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এনিয়ে তাদের মধ্যে দ্বন্দ তৈরী হয়।
বৃহস্পতিবার ওই মুক্তিযোদ্ধার বাড়ি সংলগ্ন ঘাট থেকে সোহাগ ও তপুকে তাদের নৌকা সরাতে বলেন। কিন্তু নৌকা সরাতে রাজি না হওয়ায় উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে সোহাগ ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে মুক্তিযোদ্ধা জালাল বাগকে কুপিয়ে জখম করে।
এসময় বাধা দিতে গেলে মুক্তিযোদ্ধার ছেলে রেজাউল করিম রিপন (৪৫) ও ভাতিজা মহসীন আলীকেও (৫৪)কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান