
ইউনুছ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল (২৭ অক্টোবর)বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা যুব দলের আয়োজনে দলিয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও মশিউর রহমান পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুব দলের ১ নং যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন আকন্দ, ছাত্র দলের সদস্য সচিব ফারুক আহমেদ ও সেচ্ছাসেবক দলের আহবায়ক কলিম চাঁন।এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, সেচ্ছসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানাসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার