হোম » সারাদেশ » বগুড়ায় আসক ফাউন্ডেশনের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বগুড়ায় আসক ফাউন্ডেশনের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সন্ধায় শহরের টিএমএসএস মহিলা মার্কেট রেস্টুরেন্টে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় স্পেশাল কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের রাজশাহী বিভাগীয় স্পেশাল কমিটির সভাপতি মো. আনিছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট নাসিম আহমেদ, রাজিম চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় সহকারি পরিচালক নুরুল ইসলাম, কো-অর্ডিনেটর রুবিয়া খাতুন, রেশমা, সৈয়দ সোহেল আহম্মদ, রাজশাহী বিভাগীয় স্পেশাল কমিটির সহ-সভাপতি এম এ জাহেদ, সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, মো. গোলাম রব্বানী, অর্থ সম্পাদক ইউসুফসহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন,
মানবতারসেবায় আমাদের সবাইকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকতে হবে। সমাজে সকল অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিশেষ করে নারী নির্যাতন, ধর্ষন, শিশু নির্যাতন, বাল্যবিবাহ রোধে আমাদের এ সংগঠনটি কাজ করে যাবে। মানবাধিকার সংস্থা সব সময় সাধারণ মানুষের ন্যায় বিচার পাইয়ে দিতে সহযোগিতা করে থাকে। সকলের ঐক্য প্রচেষ্টায় মানবাধিকার সংস্থা সব সময় সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। শেষে ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করা হয়।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!