
দাগনভূঁইয়া প্রতিনিধি: দাগনভূঁইয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তাহিয়া রামনগর ইউনিয়নের মোক্তার বাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০০৯ এর ১৫ ধারা লংঘনের অপরাধে ২৭ ধারায় দুই প্রতিষ্ঠানকে (আল আরাফাহ বেকারী এবং নুহা এন্ড ব্রাদার্স) ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহায়তা করেন মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার, বিএসটিআই, কুমিল্লা, পুলিশ এবং আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যগণ। জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।