
আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহের প্রতিনিধিঃ- ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার রাতে ভালুকা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড ঝড় বৃষ্টিতে আমন ধান,পেপে বাগান,কলা বাগান,লাউক্ষেত সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।২৫শে অক্টোবর দুপুরে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইন্তারঘাট গ্রামে গিয়ে দেখাযায় চাষীরা ঝড়ে পড়ে যাওয়া ক্ষতিগস্ত পেঁপে বাগানের মাটিতে পড়ে থাকা গাছগুলি শ্রমিক দিয়ে উঠানোর চেষ্টা করছেন কৃষকরা।ঝড়ে বেশিরভাগ পেঁপে গাছ,কলা গাছ ফল সহ ভেঙ্গে যাওয়ায় সম্পুর্ণ নষ্ট হয়ে গেছে। আবার কিছু কিছু গাছ উপড়ে পরায় সেগুলি উঠানোর চেষ্টা চলছে।
মল্লিকবাড়ীর তরুণ পেপে ব্যবসায়ী এনামুলের ক্রয়কৃত পেঁপে বাগান,কৃষক মতিউর রহমানের কলা বাগান,কৃষক আনোয়ার হোসেনের পেঁপে বাগান,ইন্তারঘাটের কৃষক মোস্তফার পেঁপে গাছের মধ্যে বেশির ভাগ ফল সহ উপড়ে পরেছে।এতে লাখ লাখ ক্ষতি হয়েছে। সোমবার রাত অনুমান ২ টার দিকে প্রচন্ড বেগে ঝড় শুরু হলে ভালুকা উপজেলার বিভিন্ন অঞ্চল সহ সোনাখালি,ইন্তারঘাট,ডুমনিঘাট, কাতলামারি গ্রামের কয়েকশ দরিদ্র কৃষকের পেপে,কলা সহ বিভিন্ন ফল ও ফসলের লাখ লাখ টাকার ক্ষতি সাধন হয়।