প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২২, ৬:০৩ পি.এম
মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ সোহাগ মৃধা (২২) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার উত্তর ঝাঁটিবুনিয়া গ্রামের নিজ বসতঘর থেকে তাকে আটক করেন। আটককৃত একই গ্রামের সুলতান মৃধার ছেলে। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদারের নেতৃত্বে এসআই কামরুল হাসান ইমন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সোহাগ মৃধার টিনের বসতঘরে তল্লাশি চালান। এসময় বসতঘরের দোতালা থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ এবং মাদক ব্যবসায়ী সোহাগ মৃধাকে আটক করা হয়।
মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন তালুকদার জানান,গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সোহাগ মৃধার টিনের বসতঘরে তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা জব্দ,এবং তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.