হোম » সারাদেশ » ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী- প্রভাষক রিপন রানা 

ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী- প্রভাষক রিপন রানা 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা বর্তমান ধুনট উপজেলা যুবলীগের সহ- সম্পাদক প্রভাষক রিপন রানা। তিনি ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ আব্দুর রাজ্জাক আওয়ামী আর্দশের একজন নিবেদিত প্রাণ।
প্রভাষক রিপন রানা একজন সুদক্ষ সংগঠক হিসেবে তরুণ ছাত্র নেতাদের মাঝে বেশ জনপ্রিয়। আসন্ন মথুরাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।
এ প্রসঙ্গে প্রভাষক রিপন রানা বলেন,আমি রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাসী। তৃণমূলের জনগণ যদি আমাকে চান তাহলে আমি সকলের দোয়া নিয়ে আগামী কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং মথুরাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগকে সুসংগঠিত ও মাদক মুক্ত রাখতে দৃঢ় প্রত্যয়ী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!