
এস কে মিন্টু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মৃত জব্বার জোমাদ্দারের স্ত্রী মোসা.রেনু বেগম ও মো.তোফাজ্জেল হোসেনের বসতঘর বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৯ টায় উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে মোসা.রেনু বেগমের বসতঘরের উপর গাছ ভেঙে পরে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া মো.তোফাজ্জেল হোসেনের একমাত্র বসতঘর ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাব মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। এবং উভয়ের বসতঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে।
বসতঘর বিধ্বস্ত হওয়ায় ওই পরিবার দুইটি এখন অসহায় হয়ে পরেছে। সরজমিনে গিয়ে দেখা যায়,ঘূর্ণিঝড়ে তোফাজ্জেল হোসেনের বসতঘর একেবারে ভেঙেচুরে মাটির সঙ্গে মিশে গেছে। অন্যদিকে মোসা.রেনু বেগমের বসতঘরের উপর বিশালাকার একটি নারিকেল গাছ উপড়ে পরে ঘরটি ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তাদের মাথাগোঁজার মতো কোনো জায়গা নাই। ঝড়ে ক্ষতিগ্রস্ত মোসা.রেনু বেগম ও মো.তোফাজ্জেল হোসেন জানান,তাদের একমাত্র বসতঘর ঝড়ে বিধ্বস্ত হওয়ায় এখন মাথাগোঁজার মতো কোনো জায়গা নাই।
তাদের এখন খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া উপায় নাই। ঝড়ে বিধ্বস্ত বসতঘর পুননির্মাণের জন্য সরকারের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন গরীব অসহায় এই পরিবার দুইটি। খবর পেয়ে পরদিন সকালে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মো.শাহেদুল ইসলাম (সোহেল আহমেদ) ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় অসহায় ওই পরিবারদের কিছু আর্থিক সহায়তা করেন তিনি।