প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২২, ৯:৩৪ এ.এম
জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার সুদক্ষ এসআই মোঃ নাহিরুল ইসলাম, এএসআই মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাধীন নতুনপাড়া গ্রামস্থ ধৃত আইনাল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ জাফর মিয়া (৩২), বসত ঘরের ভিতর হইতে ইং-২৬/১০/২২ তারিখ রাত্র ০১.১০ ঘটিকার সময় মাদকদ্রব্য ০৬ কেজি গাঁজা উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.