
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার সার্বিক দিক-নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মো: হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন ঝাঁঝাঁডাঙ্গা বাগানপাড়া গ্রামস্থ আমির হোসেনের বসতবাড়ির উঠান হতে অদ্য ২৫.১০.২০২২ সময় ১৯.০৫ ঘটিকার সময় আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৪ বোতল ফেন্সিডিলসহ আসামি ১। মোঃ আমির হোসেন (৪২), পিতা-মৃত আফাজ উদ্দিন, সাং-ঝাঁঝাঁডাঙ্গা বাগান পাড়া, থানা-দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা, ২। মোঃ বাইজিদ আহমেদ (৩০), পিতা-মৃত আবুল কালাম আজাদ, সাং-কলাবাড়ি রামনগর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়ের হেফাজত থেকে উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু