প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২২, ৬:৩৯ পি.এম
বগুড়ার শিবগঞ্জে ২য় বিয়ের প্রতিবাদ করায় স্বামী কর্তৃক স্ত্রীকে সিগারেটের আগুন দিয়ে ছেক দেওয়ার অভিযোগ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ২য় বিয়ের প্রতিবাদ করায় স্বামীর বিরুদ্ধে গৃহবধূ কর্তৃক থানায় অভিযোগ, ক্ষিপ্ত হয়ে স্বামী কর্তৃক গৃহবধূকে কৌশলে ডেকে নিয়ে হত্যার চেষ্টা, গৃবধূর শরীরে সিগারেটের ছেক। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আটমূল ইউনিয়নের রামকান্দি গ্রামে। থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ বছর পূর্বে ফেনিগ্রামের মৃত: মোতরাজ এর মেয়ে শান্তনা বেগম এর সাথে একই ইউনিয়নের রামকান্দি চককানু গ্রামের একাব্বর এর ছেলে হামিদুল ইসলাম (৪০) সাথে বিয়ে হয়।
দামপত্ত জীবনে তাদের ঘরে এক কন্যা সন্তান জন্ম নেয়। হামিদুল মালয়েশীয়ায় চাকুরির জন্য যান। দীর্ঘ কয়েক বছর বিদেশে থেকে সে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পরে। ১৯ অক্টোবর হামিদুর বাড়িতে এসে তার স্ত্রী ও সন্তানের কোন খোঁজ খবর নেয় না। একপর্যায়ে সে ১ম স্ত্রীকে না জানিয়ে ২য় বিবাহ করে। গত ২০ তারিখে মুঠোফোনে ১ম স্ত্রীকে গালিগালাজ করলে শান্তনা বেগম থানায় অভিযোগ করেন। পরে কৌশলে হামিদুর ওই গৃহবধুকে তার বাড়িতে ডেকে নিয়ে শয়ন কক্ষে হাত পা বেঁধে সিগারেটের আগুন দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ছেক দেয় ও গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। বর্তমানে ওই গৃহবধূ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে গৃহবধু শান্তনা বেগম জানান, আমার স্বামী আমাকে না জানিয়ে ২য় বিয়ে করেছে। আমার স্বামী আমার কোন খোঁজ খবর না নেওয়ায় ও আমার স্বামী আমাকে মোবাইল ফোনে ভয়-ভীতি প্রদান করায় থানায় অভিযোগ করি। আমার স্বামী কৌশলে আমাকে ডেকে তার বাড়িতে নিয়ে গিয়ে আমাকে সিগারেটের আগুন দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ছেক দেয় ও শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.