প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২২, ৭:১৮ পি.এম
বোরহানউদ্দিনে গালাকাটা লাশ উদ্ধার

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ১ নং ওয়ার্ডের তালুকদার হাট এলাকার শাহিন হাওলাদারের বালু খোলা থেকে রনি (২৪) নামক ট্রাক শ্রমিকের গালাকাটা লাশ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। রবিবার দুপুরে ওই ট্রাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মৃত ওই ট্রাক শ্রমিক বোরহানউদ্দিন পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের মফিজল দালালের ছেলে।
উদ্ধার হওয়া মৃত রনির স্বজনরা জানান, ঢাকায় ট্রাকের হেল্পার হিসেবে কর্মরত ছিলেন রনি। গত ৪ দিন আগে ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসেন তিনি। শনিবার রাত ৯ টার পর থেকে নিখোঁজ হন রনি। রবিবার দুপুরে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ ৷
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, ঘটনার তদন্ত চলমান আছে। অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার জানান, একটি খুন হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার রহস্য জানা যাবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.