প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২২, ১০:২৮ পি.এম
যমুনার চরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: দূর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যমুনা নদীস্থ সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুরে নৌকাযোগে জেলা শহর থেকে যমুনার চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের কাটেংগা এলাকায় পৌঁছে নবনির্মিত স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সির সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দীন, সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল হাকিম, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দীন, সম্পাদক সেলিম আহেমদ, জেলা পরিষদ সদস্য একরামুল হক, সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আব্দুল্লাহেল বাকি।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাওয়াকোলা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মির্জা আলী আকবর, শিয়ালকোল ইউপি চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা, জেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব খোকা, পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন, সম্পাদক রবিউল ইসলাম রুবেল।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.