
রায়হান আলীঃ উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিল উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী পূর্বসাতবাড়ীয়া খেয়াঘাটের পাশে এ বালু উত্তোলন কার্যকম বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন। উপজেলার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা এবং পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক থেকে বহিস্কৃত আরিফুল ইসলাম লিটন দীর্ঘদিন ধরে উক্ত খেয়াঘাটের পার্শ^বর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন এবং তা বিক্রির মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে স্থানীয় লোকজনের অভিযোগ রয়েছে। তবে অভিযুক্ত লিটন বলেন, তিনি শুধু খরচ নিয়ে সাধারন লোকজনের মধ্যে তার উত্তোলন করা বালু বিতরন করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, উক্ত আরিফুল ইসলাম লিটনের অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে তিনি বৃহস্পতিবার ঘটনাস্থলে যান। কিন্তু তার আগমন টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত সবাই পালিয়ে যায়। পরে তিনি বালু উত্তোলন যন্ত্র এবং এর সঙ্গে যুক্ত নৌকাগুলো নির্দিষ্ট এলাকা থেকে অনেক দুরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এখন থেকে এই নদীতে বালু উত্তোলনের বিষয়টি উপজেলা প্রশাসন থেকে কঠোরভাবে নজরদারি করা হবে বলে উল্লেখ করেন ইউএনও।
এ বিষয়ে অভিযুক্ত আরিফুল ইসলাম লিটনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, প্রকৃতপক্ষে নদী থেকে বালু উত্তোলন করে তিনি ব্যবসা করছেন না। স্থানীয় লোকজনের প্রয়োজন মেটাতে শুধু উত্তোলন খরচ নিয়ে এসব বালু তিনি পার্শ^বর্তী এলাকায় তিনি বিতরণ করে দিচ্ছেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন