
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে এমজিএম শাহরিয়ার নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টার দিকে তৃতীয় তলার বারান্দা থেকে টিউবওয়েলের পাকার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান শাহরিয়ার। বিকট শব্দ পাওয়ার পর কয়েকজন দেখতে পেলে তার কাছে ছুটে যান। ততক্ষণে তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শাহরিয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী হল থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে সহপাঠীরা শাহরিয়ারকে রামেক নিয়ে প্রাথমিক চিকিৎসায় দেয়ায় ডাক্তাররা বিলম্ব করেছে এবং চিকিৎসা অবহেলায় শাহরিয়ারের মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালে আন্দোলন করে রাবি শিক্ষার্থীরা। এবং এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে রাবির এক শিক্ষার্থীর মাথা ফেটে যায়। এনিয়ে এখনও হাসপাতালে আন্দোলন চলছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২