হোম » সারাদেশ » বগুড়া গাবতলীতে প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ী ভাংচুর চার জনের নামে থানায় মামলা

বগুড়া গাবতলীতে প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ী ভাংচুর চার জনের নামে থানায় মামলা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে জমি-জমা সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুরের অপরাধে প্রবাসী আমিনুর ইসলামের স্ত্রী মোছাঃ শাম্মী আকতার বাদী হয়ে ০৪ জনসহ ৭/৮ জনকে অজ্ঞাতনামা করে গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলাটি অদ্য ১৯শে অক্টোবর-২২ইং তারিখে এজাহার মূলে নথিভূক্ত করা হয়।
মামলা সূত্রে জানা যায় যে, গত ১৬ই অক্টোবর রবিবার দিবাগত রাত্রি ৩ ঘটিকায় গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলাম ফকিরের ছেলে মোঃ মাসুদুর রহমান(৪৫),মোঃ মামুনুর রশিদের স্ত্রী মোছাঃ সাবিনা খাতুন (৩০), মোঃমাসুদুর রহমানের স্ত্রী মোছাঃ রেশমী বেগম (৪৫), ধুনট উপজেলাধীন বেরেরবাড়ী গ্রামের মৃত শাহাজানের স্ত্রী মোছাঃ পিয়ারা বেওয়া (৫০), জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বাদীর বসত বাড়ীতে এসে আসামীগণ হাতে হেমার ও ধারালো অস্ত্র-সস্ত্রসহ বাঁশের লাঠি সোটা নিয়ে বেআইনী ভাবে দলবদ্ধ হয়ে মারপিটসহ হামলা করে বাড়ি ঘর ভাংচুর করে।
বাড়ী ঘর ভাংচুর করতে নিষেধ করলে ২নং আসামী সাবিনা  এলোপাথারি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় ছেলা-ফোলাসহ জখম করে। এদিকে বাদীর ঘরের মধ্যে ঢুকে আলমারীতে রাখা নগদ গচ্ছিত ৫০ হাজার টাকাসহ ০৩ ভরি স্বর্ণের ৩ গহনা যাহার আনুঃ মূল্য ০২ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় তৎক্ষনাৎ বাদী চিকিৎকার করলে উক্ত স্বাক্ষীগনসহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীগন উক্ত বাদীকে আবারও প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান করে চলে যায় মর্মে জানা যায়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!