
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উৎযাপন করা হয়েছে।মঙ্গলবার (১৮ই অক্টোবর) সকাল ১০ টায় র্যালির মাধ্যমে এই দিবসটি উদযাপন শুরু হয়।
এই র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে সায়েন্স ফ্যাকাল্টি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কেক কাটা হয়। কেক কাটা শেষে বৃক্ষরোপন করা হয়।
পরবর্তী সাড়ে ১১ টা থেকে প্রশাসনিক ভবনের ৪০১ নং কক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান