
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ আব্দুল মজিদ ও ইসলাম নামের পেশাদারী দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১৭ অক্টোবর) রাত ৮টায় আদমদীঘি উপজেলার উজ্জলতা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মজিদ উজ্জলতা গ্রামের জালাল উদ্দিন আমিনের ছেলে ও ইসলাম একই গ্রামের আছাবালির ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার(১৭ইঅক্টোবর) সন্ধ্যায় আদমদীঘির শিবপুর হাট খোলা ও উজ্জলতা তেতুলিয়া এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে রাত ৮টায় থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার ও এএসআই মশিউদ্দিন ফোর্সসহ উজ্জলতা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা বিক্রি কালে উল্লেখিত দুইজন পেশাদারী মাদক বিক্রেতাকে আটক ও তাদের হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান