হোম » সারাদেশ » রৌমারীতে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

রৌমারীতে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

কুড়িগ্রাম প্রতিনিধি: কঠোর নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দিপনের মধ্য দিয়ে কুড়িগ্রামের জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (১৭ অক্টোবর) উপজেলার রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয় এবং দুপুর ২ টায় শেষ হয়। জেলা পরিষদের রৌমারী ৮ নং ওয়ার্ডে সদস্য পদে হারুনর রশিদ হারুন বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ৪১ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন আফজাল হোসেন বিপ্লব । অপর দিকে ৩ নং সংরক্ষিত মহিলা আসনে আরমিন নাহার ফুটবল প্রতীক নিয়ে ৯৭ ভোট পেয়ে সদস্য পদে বিজয় হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন সুফিয়া খাতুন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!