প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২২, ৪:২৮ পি.এম
এসিআই মটরসের বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা

মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এসিআই মটরসের সোনালিকা ডে, বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দুওসুও ইউনিয়নের লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এসিআই মটরস লিমিটেড এর প্রতিনিধি, স্থানীয় পরিবেশক এবং ট্রাক্টর চালকগণ অংশ নেন।
সভায় বক্তব্য দেন এসিআই মটরস এর প্রোডাক্ট ম্যানেজার আলমগীর হোসেন, রিজিওনাল ম্যানেজার জহুরুল হক, টেরিটরি ম্যানেজার বাদশা আলম, রিকোভারী টেরিটরি ম্যানেজার আব্দুল গাফফার, সার্ভিস প্রকৌশলী ইউনুস আলী, এসিআই মটরস এর বালিয়াডাঙ্গী ডিলার ফইজুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি মজিবর রহমান, দুওসুও ইউপি চেয়ারম্যান প্রভাষক সোহেল রানা, লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী প্রমুখ।
মত বিনিময় সভা শেষে এসিআইট মটরস এর প্রোডাক্ট ব্যবহার ও ট্রাক্টর চালিয়ে সফল উদ্যোক্তা তৈরি হওয়ায় ৩ জন ট্রাক্টর চালককে পুরস্কার প্রদান করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.