হোম » সারাদেশ » কুবিতে ইন্টারন্যাশনাল আর্কিওলজি ডে পালন

কুবিতে ইন্টারন্যাশনাল আর্কিওলজি ডে পালন

কুবি প্রতিনিধিঃ ইন্টারন্যাশনাল আর্কিওলজি ডে পালন করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ। ‘প্রত্নতত্ত্বের মাধ্যমে আপনার শিকড় খুঁজে নিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।রবিবার দুপুর ১২ ঘটিকায় প্রত্নতত্ত্ব বিভাগে কেক কেটে দিবসটি পালন করা হয়। এতে অংশগ্রহণ করেছেন বিভাগটির সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, সহকারী অধ্যাপক মোঃ সাদেকুজ্জামান, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মোঃ মুর্শেদ রায়হান, ড.মোহাম্মদ মাহমুদুল হাছান খান, মোহাম্মদ মশিউর রহমান, সাথী রানী কণ্ডু, শারমিন রেজোয়ানা, মুতাসিম বিল্লাহ ও সকল ব্যাচের শিক্ষার্থীরা।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, প্রত্নতত্ত্ব প্রাচীন মানুষের ব্যবহৃত, প্রভাবিত বিষয় নিয়ে বিজ্ঞানভিত্তিক গবেষণা করে থাকে। প্রত্নতত্ত্ব কালের বিবর্তনে হারিয়ে যাওয়া অনেক ইতিহাসকে বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে খুঁজে বের করেছে এবং পরের প্রজন্মের জন্য সংরক্ষণ করেছে। তবে এই প্রত্নতত্ত্ব সম্পর্কে বাংলাদেশের খুব অল্প সংখ্যক মানুষ জানে। কারন স্কুল ও কলেজ পর্যায়ে প্রত্নতত্ত্ব বিষয়টি নেই। তাই মানুষকে প্রত্নতত্ত্ব সম্পর্কে জানাতে ও সচেতন করতে দিবসটি পালন করা হয়ে থাকে।

উল্লেখ্য, প্রতিবছর অক্টোবরের তৃতীয় শনিবার বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব দিবস পালন করা হয়ে থাকে। তবে বিশ্ববিদ্যালয় শনিবার বন্ধ থাকার ফলে দিবসটি রবিবারে পালন করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!