প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২২, ৪:৪৪ পি.এম
নুসরাত হত্যার ফাঁসির দন্ডপ্রাপ্ত স্বজনদের মানববন্ধন ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে আলোচিত নুসরাত হত্যার মামলাটি পূণঃতদন্ত, টাকা নিয়ে পিবিআই কর্তৃক নির্যাতন করে নির্দোষ আসামিদের ফাঁসানোর জন্য দায়ী কর্মকর্তাদের বিচার দাবি করে রোবববার দুপুরে ফেনী প্রেসক্লাবের নীচে মানববন্ধন শেষে ফাঁসির দন্ডপ্রাপ্ত ১৬ আসামির পক্ষে ১৬ স্বজনের স্বাক্ষরিত একটি স্মারকলিপি ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রদান করা হয়েছে।
উল্লেখ্য; অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা তুলে নিতে ২০১৯ সালের ৬ এপ্রিল আগুন সন্ত্রাসের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল ঢাকা মেডিক্যােলের বার্ন ইউনিটে মারা যান। তার ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। সোনাগাজী মডেল থানার মামলা নং- ১০(০৪)১৯। মামলাটি তদন্ত করে পিবি আই (পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন অব বাংলাদেশ চার্জশীট দাখিল করেন। ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমনের ফেনীর বিচারক মামুনুর রশিদ ১৬ আসামির মৃত্যুদন্ডের আদেশ দেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত ১৬ আসামি কারাগারে রয়েছেন। আসামিদের আপীলের প্রেক্ষিতে মামলাটি হাইকোর্টে আপীল শুনানীর জন্য অপেক্ষমান রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.