প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৩:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২২, ১১:০২ পি.এম
বগুড়ার গাবতলীতে সড়ক উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মহোদয়

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীর দূর্গাহাটায় বেতুয়ারকান্দিতে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান প্রাং সড়ক উদ্বোধন ও আলোচনা সভা বেতুয়ারকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) আবু নাসার উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বগুড়া জেলা প্রশাসক মহোদয় মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার শরাফত, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাহমুদুল হাসান, সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, তদন্ত ওসি জামিরুল ইসলাম,
উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, দূর্গাহাটা ইউপি চেয়ারম্যান শহীদুল কবির টনি, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান শিপন হোসেন, দূর্গাহাটা আ’লীগের সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক কুড়ানু শাহ, এফ এইচ আর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মিসেস রাবেয়া বেগম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বেতুয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম, প্রধান শিক্ষিকা জামিলা খাতুন, স্থানীয় ইউপি সদস্য পাপিয়া রাজ্জাক, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.