
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় আন্ত:জেলার সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সক্রিয় সদ্যস্য গ্রেফতার এবং মেমো বইয়ের পাতা উদ্ধার প্রাথমিক জিজ্ঞসাবাদে জানা যায় যে, প্রতারকদ্বয় চুয়াডাঙ্গা জেলাসহ পার্শ্ববর্তী মেহেরপুর, কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে হাট-বাজারে সহজ-সরল দোকানদারকে টার্গেট করে নিজেদের ছাপানো ভুয়া মেমো দেখিয়ে কোম্পানির বিভিন্ন চমকপ্রদ অফারের লোভ দিয়ে প্রতারণার মাধ্যমে নগদ অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে অর্ডারকৃত মালামাল সরবরাহ করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সটকে পড়ে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।
আসামী ১। আলিফ @ আলীহিম (৩৭), পিং-মোঃ রেজাউল হক, সাং-রামনগর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গার নামে চুরি, ধর্ষণ, দস্যুতাসহ বিভিন্ন ধরনের ০৫ টি মামলা রয়েছে। আসামী ২। মোঃ পিন্টু (৩৫), পিং-মজনু, সাং-রামনগর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গার নামে দস্যুতা, নারী নির্যাতন মামলা রয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু