
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে এসআই মোঃ মফিজুর রহমান চৌধুরী জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ০৬ মাসের সশ্রম কারাদন্ড ও ১,০০০/- টাকা জরিমানা প্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী জীবন নগর উপজেলার পোস্ট অফিস পাড়ার শহিদুল ইসলামের ছেলে মোঃ রুবেল (২৫), কে গ্রেফতার করেন। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানান জীবননগর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল খালেক।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান