প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২২, ৫:২৫ পি.এম
বগুড়ার শিবগঞ্জের রায়নগর সুদামপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার বিকাল ৩ টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সুদামপুর মন্ডলপাড়ায় কাশেম সীডস কোম্পানীর উদ্যোগে এলাকার কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এলাকার সফল কৃষক বরকত আলী,তিনি বলেন,কাশেম সীডস কোম্পানীর বীজ ব্যবহার করে তার ৩৩ শতাংশ জমিতে আগামন জাতের মুলা চাষ করে ভালো ফলন পেয়েছি এবং লাভবান হয়েছি। অন্যানের মধ্য বক্তব্য রাখেন সুদামপুর গ্রামের সফল কৃষক আব্দুল মোমিন,কোম্পানীর এরিয়া ম্যানেজার তৌফিক এলাহী, মার্কেটিং এন্ড সেলস অফিসার বেলাল হোসেন।
উপস্থিত ছিলেন জেসমিন বীজ ভান্ডারের প্রোঃ আলহাজ্ব জহুরুল ইসলাম,জাহিদ হাসান, কৃষক হাবিল ইসলাম,তাজুল ইসলাম, আইনুর ইসলাম,আইয়ুব আলী, বেলাল হোসেন, আজমল হোসেন, রিপু মিয়া, মহাতাব,মোস্তাফিজার,তজমল,মিনারুল, মামুন, আনিছার রহমান, আব্দুল বারী প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.