
ঈদগাঁও উপজেলা প্রতিনিধি: কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া চেয়ারম্যান পাড়ায় দিন দুপুরে ব্যবসায়ী তারেক কে খুন করার উদ্দেশ্যে রাম দা,কিরিচ ও ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা । এ ঘটনায় বুধবার (১২ অক্টোবর) সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে জানা যায়, বর্নিত এলাকার মৌ মোক্তার আহমদের ছেলে ব্যবসায়ী আবদুল্লাহ আল মোর্শেদ তারেক ও তার বড় ভাই আবদুল্লাহ আল হোসাইন সাইফুলের খরুলিয়া চেয়ারম্যান পাড়া সংলগ্ন উত্তর পার্শ্বে শিশু পরিবার ভবনের পশ্চিমে যৌথ খরিদা মালিকানাধীন বশতভিটার সামনে খালি জায়গায় স্থাপনা নির্মাণের লক্ষ্যে মাটি ভরাট করিলে একটি চক্র এ কাজে লোভের বশবর্তী হয়ে বাঁধা সৃষ্টি করে এবং জবর দখলের হুমকি ধমকি দেয়।
এরই ধারাবাহিকতায় ৯ অক্টোবর দুপুর ১ টার দিকে মোহাম্মদ হোসেনের ছেলে শাহজাহান মোর্শেদ, শামীম মোর্শেদ,শাহীন রাসেল,খুরশেদ আলম,মোঃ খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন ও ছৈয়দ আহমদের ছেলে নুর আহমদের নেতৃত্বে ৮/১০ জনের সংঘবদ্ধ চক্র রাম দা,কিরিচ, লাঠি লোহার রড ও দেশীয় তৈরি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে পা থেকে মাথা পর্যন্ত দায়ের কোপ আর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী তারেক কে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চমেক হাসপাতালে রেফার করে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এজাহারে ঘটনায় জড়িতদেরসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করা হয়েছে। কক্সবাজার মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সাথে কথা হলে মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান । এলাকাবাসী এ নির্মম হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দাবি জানান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান