প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২২, ১১:৩৪ পি.এম
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন স্থগিত করল নির্বাচন কমিশন

শাহজাহান সিরাজ, গাইবান্ধা: গাইবান্ধা-৫ (সাঘাটা ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে শুধুমাত্র আ'লীগ প্রার্থী বাদে অন্য ৪ জন প্রার্থীর প্রথমে ভোট বর্জন, এরপর সকল কেন্দ্রের ভোট বন্ধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
দৈনিক গণমানুষের আওয়াজকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারা বাংলাদেশ মনোনীত কুলা প্রতীকের প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীকের নাহিদুজ্জামান নিশাদ এবং স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সৈয়দ মাহবুবুর রহমান নানা অনিয়মের অভিযোগ এনে এই আসনের উপ-নির্বাচন বর্জন করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.