
জেলার কড্ডার মোড় এলাকাটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায়। তবে পশ্চিম থানা পুলিশ এই বিষয়ে কিছুই জানে না এই বিষয়ে এসপি বলেন, এটিও দেখবো এবং রাতে মহাসড়কে পশ্চিম থানা পুলিশের টহল গাড়ি কোথায় ছিল সেটিও খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের পুলিশ সুপার বলেন, এমন কোনও ঘটনা আমার জানা নেই। আমাদের হাইওয়ে পুলিশের সঙ্গে এমন ঘটনা ঘটেনি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোছাদ্দেক হোসেন বলেন, পুলিশের গাড়িতে ছিনতাই বা ডাকাতির কোনও ঘটনাই আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে জানাবো।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির বলেন, হাইওয়ে পুলিশের সঙ্গে ছিনতাই বা ডাকাতির কোনও ঘটনা ঘটেনি। ঘটেছে কিনা তাও জানি না। আমাদের এরিয়া নলকা সেতু পর্যন্ত, এর বাইরে কোনও ঘটনা ঘটলে সেটা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২