প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২২, ৬:৩৮ পি.এম
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে জামালপুর দরবার শরীফের বর্ণাঢ্য শোভাযাত্রা

রবিউল হাসান লায়ন: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বুধবার দুপুরে জামালপুর দরবার শরীফের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। স্থানীয় পিটিআই চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হযরত শাহ জামাল (রঃ) মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন জামালপুর দরবার শরীফের গদিনিশিন হযরত মাওলানা মো. রওনাকুল ইসলাম ও এফবিসিসিআই এর পরিচালক এবং জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন। পরে বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.