
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎ স্পর্শে ফারুক আহমেদ (৩১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার বারইয়া গ্রামের রোস্তম আলীর ছেলে। রোববার সকাল সাড়ে ৭ টার দিকে ফারুক আহমেদ বাড়িতে গাছ কাটতে গিয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তারের স্পর্শে বিদ্যুৎতায়িত হয়ে আটকে যায় । এসময় এলাকাবাসী পল্লী বিদ্যুৎ সমিতির নম্বরে ফোনে না পেয়ে ৯৯৯ নম্বর ফোন দেয়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফয়ার ফাইটার ইমরান হোসাইন জানান গাছ কাটতে গিয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তারের সাথে স্পর্শে বিদ্যুৎতায়িত হয়ে মারা যায়। ৯৯৯ এর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে পরে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান