হোম » সারাদেশ » মির্জাগঞ্জে ২ শত পিচ ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক  

মির্জাগঞ্জে ২ শত পিচ ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক  

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের কপালভেরা অভিযান চালিয়ে ২ শত পিচ ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। আটককৃত হলেন মো.জয়নাল খানের ছেলে মো.আল আমিন (৩২)। শুক্রবার ( ৭ অক্টোবর) রাত পৌনে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন তালুকদারের নেতৃত্ব এসআই মো.জালাল উদ্দিন,সঙ্গীয় এএসআই মো.বাদল হোসেন,এএসআই মো.মিজানুর রহমানসহ পুলিশের একটি টিম কপালভেরা বসতঘরের সামনে আটককৃতকে তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেটে নীল রঙের প্যাকেটে রক্ষিত ২ শত পিচ ইয়াবাসহ তাকে আটক করেন। মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন তালুকদার জানান,গোপন তথ্যে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে কপালভেরা অভিযান চালিয়ে ধৃত আসামীর পরিহিত প্যান্টের ডান পকেটে নীল রঙের প্যাকেটের মধ্যে রক্ষিত অবস্থায় ২ শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!